নিয়োগী মোজাম্মেল হক এই শহরে হাঁটাচলার ফাঁক পাবে না বৃক্ষশূন্য—পাখির কোনো ঝাঁক পাবে না কাউয়া ছাড়া অন্য পাখির ডাক পাবে না ছোবলা পাবে, রসের কোনো আখ পাবে না দূষণ ছাড়া শ্বাস টানবার নাক পাবে না ভেজাল ছাড়া খাঁটি মধুর চাক পাবে না