ধাঁধা

আপডেট : ২০ মে ২০১৯, ২০:৩৪

১.

অজগর নহে সে এঁকেবেঁকে চলে

চুরমার করে সব পথে কিছু পেলে।

২

সবার কাছে আছে সে নাচে তা ধিন ধিন,

না না করিলেও সে নাচে তা ধিন ধিন।

৩

লাল টুকটুক ছোটমামা

গায়ে পরে অনেক জামা।

 

সংগ্রহ: নাকী মুহম্মদ নাফীস আখতার

          কাকিনা, লালমনিরহাট

 

গতকালের ধাঁধার উত্তর

১. শার্ট বা জামা, ২. পুকুর