শচিন বন্দনায় রাহুল গান্ধী

আপডেট : ০৮ নভেম্বর ২০১৩, ২১:২৩
ভারতের কংগ্রেস দলের সহ-সভাপতি রাহুল গান্ধী অবসরের পথে থাকা ব্যাটিং কিংবদন্তী শচিন টেন্ডুলকারকে আবারো অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি কেবল একজন ভাল ক্রিকেটারই নন একইসঙ্গে একজন ভাল মানুষও। টেন্ডুলকারের বন্ধু রাহুল গত বৃহস্পতিবার বলেন, ‘আমি তাকে (শচিন) খুব ভালভাবে চিনি। তিনি একজন গ্রেট ক্রিকেটার। কিন্তু তার যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভাল লাগে তা হলো তিনি একজন বড় মাপের ব্যক্তি এবং একজন ভাল মানুষ। আমি মনে করি ক্রিকেটের চেয়ে এটাই তার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪-১৮ নভেম্বর মুম্বাইয়ে নিজের ২০০তম টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন টেন্ডুলকার। ৪০ বছর বয়সী এই চ্যাম্পিয়ন ক্রিকেটারের ভবিষ্যত্ শুভ কামনাও করেন রাহুল। তিনি বলেন, ‘আমি তার একজন শুভাকাঙ্ক্ষী এবং তার সুন্দর ভবিষ্যত্ কামনা করছি।’-বাসস