একাদশ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ১৯:১৩
কমিপউটার শিক্ষা প্রকাশ কুমার দাস প্রভাষক, কমিপউটার শিক্ষা মোহাম্মদপুর প্রিপারেটরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজ প্রথম অধ্যায়-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত থেকে সাধারণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোজনা করা হলো। প্রশ্ন-১. বিশ্বগ্রাম বলতে কি বুঝ? উত্তর: বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের ফলে এ ধরনের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হচ্ছে। এখন মানুষ তাত্ক্ষণিকভাবে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারে। বৈশ্বিক যোগাযোগের এ ব্যবস্থাসমৃদ্ধ স্থানকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে। প্রশ্ন-২. বিশ্বগ্রাম সম্পর্কে আলোচনা কর। উত্তর: আজকের দিনে বিশ্বগ্রাম শব্দটি ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ব্যবহার করতে পারে। ইন্টারনেট ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয় এসেছে। বিশ্বকে এখন একটি গ্রামের সাথে তুলনা করা হয়। সাধারণত ওয়েবযুক্ত কম্পিউটার ব্যবহারকারী সমাজের যেকোনো পর্যায়ের জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। পৃথিবীর এক প্রান্তের মানুষের সাথে অন্য প্রান্তের মানুষ নিমেষেই যোগাযোগ করতে পারেন। বিশ্বগ্রাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। Marshall Mcluhan তাঁর বিখ্যাত গ্রন্থে ‘The Gutenberg Galaxy’ তে ১৯৬২ সালে সর্বপ্রথম বিশ্বগ্রাম সম্পর্কে ধারণা দেন। বিশ্বব্যাপী ইন্টারনেটের ব্যাপক ব্যবহারের ফলে এ ধরনের যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধিত হচ্ছে। এখন মানুষ তাত্ক্ষণিকভাবে একে অন্যের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে পারে। বৈশ্বিক যোগাযোগের এ ব্যবস্থাসমৃদ্ধ স্থানকে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম বলে। বিশ্বগ্রাম শব্দটি দ্বারা বিশ্বব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইন্টারনেটকে বুঝানো হয়ে থাকে। বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি তথ্য প্রযুক্তি নির্ভর পদ্ধতি যা এক দেশকে অন্য দেশের সাথে যুক্ত করে। টেলিভিশন আবিষ্কারের পর থেকে বিশ্বব্যাপী যোগাযোগ মাধ্যমের অভিভূত উন্নতি সাধিত হয়। কম্পিউটার ব্যবহারের ফলে বহু বছরের ডেটাকে লাইব্রেরির মাধ্যমে যেমন এনসাইক্লোপিডিয়ার মাধ্যমে রাখা সম্ভব হচ্ছে। আজকের দিনে বিশ্বগ্রাম শব্দটি ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ব্যবহার করতে পারে। ইন্টারনেট ব্যবহারের ফলে দূরত্ব এখন হাতের মুঠোয় এসেছে। বিশ্বকে এখন একটি গ্রামের সাথে তুলনা করা হয়। সাধারণত ওয়েবযুক্ত কম্পিউটার ব্যবহারকারী সমাজের যেকোনো পর্যায়ের জনগণের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। বর্তমানে বাংলাদেশের ইউনিয়নভিত্তিক তথ্যসেবা কেন্দ্র ইন্টারনেট সেবা প্রদান করে বিশ্বকে গ্রামের সাথে সংযোগ স্থাপন করেছে। ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রে অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা যেমন( সরকারি-বেসরকারি ফর্ম, বিজ্ঞপ্তি, বিভিন্ন ডকুমেন্ট, জন্মনিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদকরণ তথ্য, ভিজিএফ/ভিডিজি কার্ডধারীর তথ্য, বিভিন্ন পরীক্ষার ফলাফল পাওয়া যায়। প্রশ্ন-৩. টিকেট বুকিং স্টেশনকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনার কারণ কি? উত্তর: এয়ার লাইনের টিকেট বিক্রয়ের সঠিক নিয়ন্ত্রণ এখন সারা বিশ্বে কম্পিউটারের মাধ্যমে করা হচ্ছে। এজন্য সকল টিকেট বুকিং স্টেশনকে কম্পিউটার নেটওয়ার্কের আওতায় আনা হচ্ছে। ফলে কোন যাত্রী যেকোনো স্টেশন থেকে টিকেট বুকিং করার পর এয়ার লাইনের সমস্ত বুকিং সেন্টারে সেই তথ্য চলে যাচ্ছে। তাছাড়া কোনো এয়ার লাইনের নির্ধারিত ফ্লাইটের আগমন ও উড্ডয়নের খবর বিমান বন্দরে পৌঁছার সাথে সাথে সকল বুকিং স্টেশনে সহজেই পৌঁছে যায়। বর্তমানে রেলওয়ের ক্ষেত্রেও একই ব্যবস্থা চালু আছে।