গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২০:২৬
বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি হিসেবে যে গাড়িটি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে সেটির নাম হলো মিরাই। ২০১০ সালের ১৫ নভেম্বর এই গাড়িটি প্রদর্শন করে জাপানের আশাকুচিতে অবস্থিত ওকাইয়ামা সানিও হাইস্কুলের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের শিক্ষক ও ছাত্ররা। ছয়টি ব্যাটারি দিয়ে চালিত এই গাড়িটির সবচেয়ে উঁচু অংশের উচ্চতাই ভূমি থেকে মাত্র ৪৫.২ সেন্টিমিটার বা ১৭.৭৯ ইঞ্চি। মিরাই নামের এই গাড়িটির চেসিস, বডি, সাসপেনশন, স্টিয়ারিং সিস্টেম, লাইট ও সিটের মতো অংশগুলো স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের তৈরি করা হলেও গাড়িটির ড্রাইভিং ইউনিট নেওয়া হয় জাপানের সিকিউ মটর্সের ‘কিউ কার’ থেকে এবং সুইচিং কনসোল মোটরবাইক থেকে।