ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তর করা হোক

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২২:২০
দেশ-বিদেশে ইসলামের প্রচার-প্রসারের স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সেই থেকে এ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটি ইসলামের প্রচার-প্রসারে কাজ করে চলেছে। যেখানে পশু সম্পদ, পাট ও বস্ত্র, সমবায়, ক্রীয়া, মত্স্য ও প্রাণী, আবহাওয়া, সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা প্রকৌশল ইত্যাদি অফিসকে অধিদপ্তর করে সরকারের বিধি-বিধানের আলোকে পেনশনসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে, সেখানে ইসলামিক ফাইন্ডেশনের মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠানে একান্ত পরিশ্রম করে অবসরের সময় সামান্য জমানো জিপিএফ-এর অর্থসহ গ্র্যাচুয়িটি (এককালীন) নিয়ে বিদায় হওয়া অত্যন্ত পরিতাপের বিষয়। এ অবস্থায় ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রুপান্তর করে এখানে কর্মরত ১৪৬৭ জন কর্মকর্তা-কর্মচারীর পেনশনসহ অন্যান্য প্রাপ্য সুযোগ-সুবিধা প্রদানের ব্যবস্থা করতে সরকারের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। মো. আশরাফুল ইসলাম, মনোহরদী, নরসিংদী