রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২২:৩৭
মুক্তিযোদ্ধা ও ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলা সভাপতি আব্দুর রশিদ ভুঁইয়া (৬৫) গত শুক্রবার ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন। এক কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী শামসুন নাহার ভুঁইয়া জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক। টঙ্গীর মেঘনা টেক্সটাইল মিলের সামনে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নোয়াগাওস্থ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আলতাফ হোসেন ক্যাপ্টেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার রহমতপাড়া মহল্লার মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন ক্যাপ্টেন (৮০) গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। ঈদগাহ মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় রহনপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।