বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যে নোবেল পুরস্কার জয়ের শতবর্ষ উপলক্ষে তাকে সম্মান জানাতে দিল্লিস্থ সুইডেন দূতাবাস বিশেষ ভিআইপি ডিনারের আয়োজন করছে। ডিনারে আমন্ত্রিত অতিথিদের ১৯১৩ সাথে রবি ঠাকুর যে ডিনারে অংশ নিয়েছিলেন সেই ডিনারের মেন্যু পরিবেশন করা হবে। ১৯১৩ সাথে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল জয় করেন।
সুইডেন-ইন্ডিয়া নোবেল মেমোরিয়াল উইক ২০১৩ উপলক্ষে সুইডেন দূতাবাস এই বিশেষ নৈশভোজের আয়োজন করেছে। গতকাল শনিবার ভারতের হিন্দুস্থান টাইমসের এক খবরে বলা হয়, দুই দেশের সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের এ নৈশভোজে আমন্ত্রণ জানানো হবে। ভারতে সুইডেনের রাষ্ট্রদূত হারাল্ড স্যান্ডবার্গ সাংবাদিকদের জানান, নৈশভোজের দায়িত্বপ্রাপ্ত শেফ মার্ক ফিনিক্স রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে দিল্লী আসবেন। ১৯১৩ সালের মেন্যূটি আবার পরিবেশন করা হবে। একটি বাদে খাদ্য ও পানীয়সহ নোবেল ভোজসভার প্রতিটি পদ হবে প্রায় একই। পাচক সেদিনের নৈশভোজের স্বাদ-গন্ধ সবটা ধরে রাখতে চেষ্টা করবেন।
