সন্তানকে ফাস্টফুডে না নেয়ায় পিতাকে অযোগ্য ঘোষণা!

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১৩
সন্তান চেয়েছিল বার্গার খেতে ফাস্টফুড রেস্টুরেন্টে যেতে। কিন্তু পিতার তাতে সায় ছিল না। তিনি কিছুতেই তাকে ফাস্টফুডে নিবেন না। কিন্তু ৪ বছর বয়সী ছেলে পিতার কাছে হার মানতে রাজি নয়। সে আছাড়ি বিছাড়ি শুরু করে দিল। মেজাজ বিগ েগেলে পিতা দিলেন কষে এক চড়। জেদি পুত্র তারস্বরে চিত্কার জুড়ে দিল। এমন সময় কাকতালীয়ভাবে সেখানে এসে হাজির হয় একটি শিশু অধিকার গ্রুপ। তারা শিশুটির গালে চড় মারতে দেখে পিতাকে ‘শিশু নির্যাতনের’ দায়ে কোর্টে নিয়ে যায়। বিচারক ঘটনা শুনে বেশ চটে যান। ফাস্টফুড খাবার মতো সামান্য আবদার পূরণ করতে না পারায় ভদ্রলোককে ‘অযোগ্য’ পিতা হিসেবে ঘোষণা করেন। বিচারক আরো বলেন, তার একজন মনোবিজ্ঞানীর পরামর্শ নেয়া উচিত। ঘটনাটি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায়। পিতার নাম ডেভিড মেসন। আদালত তাকে ভর্ত্সনা করে ভবিষ্যতে এজাতীয় কাজ না করার নির্দেশ দেয়। -এবিসি নিউজ