চট্টগ্রামে ৭ম আন্তর্জাতিক মহিলা বাণিজ্য মেলা উদ্বোধন

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১৮
নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে গতকাল শনিবার চট্টগ্রাম ওমেন্স চেম্বার আয়োজিত মাসব্যাপী নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ওমেন্স চেম্বারের সভাপতি কামরুন মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এম এ লতিফ এমপি, চেমন আরা বেগম এমপি, মেহজাবিন মোরশেদ এমপি, এফবিসিসিআই এর প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন্স এর উপাচার্য ড. ফাহিমা আজিজ প্রমুখ। পাটমন্ত্রী দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি সংগ্রামে চট্টগ্রামের নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা উদ্যোক্তাদের বাণিজ্য মেলার সভাপতি সৈয়দা জিনাত আরা নিপুন।