কান চলচ্চিত্র উত্সব ২০১৯

গোলাপি পোশাকে অভিষেকেই নজর কাড়লেন ডায়না

আপডেট : ২০ মে ২০১৯, ২০:৫৪

কান চলচিত্রের রেড কার্পেট রঙিন পদচারণ রাখলেন বলিউড অভিনেত্রী ডায়না পেন্টি। রেড কার্পেটে  ধুসর গাউন পরে সবার নজর কারলেন তিনি। চুলের স্টাইল গাঢ় লাল লিপস্টিক ও গায়ের রঙের সাথে মিল রেখে বেছে নিয়েছিলেন এই গাউনটি। এবারের ৭২ তম কান চলচিত্র উত্সবে প্রথমবার অংশ নিলেন ডায়না। এবারের উত্সবে তারই অভিনয়ে ‘অ্যা হিডেন লাইফ’ চলচিত্রটি প্রদর্শিত হতে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রচিত এই সিনেমাটিতে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশী। সিনেমাটি পরিচালক টেরেন্স মালিক। পাশাপাশি এই দুই অভিনেত্রীর ফ্যাশন এরইমধ্যে কান-এ অংশগ্রহণকারী সবার মধ্যেই বেশ সাড়া ফেলে দিয়েছেন। তারা দুজনেই একটি ‘ভদকা’ ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে কান-এ অংশগ্রহণ করেন। এই কয়দিন ডায়না, প্রিয়াংকা চোপড়া, হীনা খান ও হুমা একসঙ্গে বেশিরভাগ সময় কাটিয়েছেন। নিজেদের আনন্দঘন মুহূর্তের নানা ছবি বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে।