জেলায় নিখোঁজ দুই যুবকের লাশ গতকাল শনিবার গজারিয়া উপজেলা চর রমজানবেগের গুচ্ছ গ্রামে মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এই নিয়ে গত মঙ্গলবার নিখোঁজ চার যুবকের মধ্যে ৩ জনের লাশ মুন্সীগঞ্জের মেঘনা ও ধলেশ্বরী নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নূরল ইসলাম (৪৪) ও জাকির হোসেন (৩৪)।
পুলিশ ধারণা করছে, দুর্্বৃত্তরা তাদের হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। স্থানীয় লোকজন মেঘনা নদীতে দুইটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্থানীয় মর্গে পাঠায়।
নিহত নূরল ইসলামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড্ডা গ্রামে এবং জাকির হোসেনের বাড়ি একই জেলার বানিয়াচং গ্রামে।
