গণতন্ত্রের ভবিষ্যত্ নিয়ে আমি উদ্বিগ্ন: এরশাদ

আপডেট : ০৯ নভেম্বর ২০১৩, ২৩:১৯
দেশের চলমান পরিস্থিতিকে ‘ভয়াবহ সংঘাতময়’ উল্লেখ করে গণতন্ত্রের ভবিষ্যত্ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ। আজ ১০ ডিসেম্বর শহীদ নূর হোসেন দিবসকে ‘গণতন্ত্র দিবস’ উল্লেখ করে গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, এখন গণতন্ত্রের নামে যা চলছে সেটিকে হিংসা-হানাহানি-সংঘাত ও প্রতিহিংসা চরিতার্থ করার প্রবণতা বলা যায়।