আজ ২৭ কার্তিক, ১৪২০ বঙ্গাব্দ এবং ৬ মহররম, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-২০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভবার সোম ও মঙ্গলবার। শুভরত্ন: মুক্তা ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, কল্পনাপ্রবণ, সৃজনশীল ও শিল্পমনা। আপনি আবেগপ্রবণ ও সেন্টিমেন্টাল। স্বপ্নের রাজ্যেই বেশি বিচরণ করতে চান। আপনার মধ্যে পরস্পর বিরোধী অনেক কিছুর সমাহার ঘটতে পারে। এই আভ্যন্তরীণ বৈপরীত্যের জন্য আপনাকে অনেকেই ভুল বুঝবে। স্থিরতার অভাব ও একাধিক বিষয়ের প্রতিঝোক আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। তবে আপনার বিশ্লেষণী ক্ষমতা প্রবল। নিজের ভুল সহজেই ধরতে পারেন। আপনি সিদ্ধান্তে অটল। ধৈর্যশীল আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল হলে যে কোন বাধা এড়িয়ে সাফল্য লাভ করবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত: ফিওদর দস্তয়ভস্কি, হাওয়ার্ড ফাস্ট, মৌলানা আবুল কালাম আজাদ, রাজা জিগমে সিংহে ওয়াংচুক, শফিক রেহমান, মালা সিনহা, বি.বি. এন্ডারসন, সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র, মাহবুব জামিল, শিক্ষাবিদ মমতাজ বেগম, শামীম আজাদ, হুমায়ুন রশীদ চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ ঠিকাদারদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। দরপত্র জমা দানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রতিপক্ষ বাধার সৃষ্টি করতে পারে। বেসরকারি চাকরিতে পদোন্নতির যোগ আছে। কোনো গোপন আশা পূরণ হতে পারে। আপনজন কারো জন্য চিন্তিত হতে পারেন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। মনোবল বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। বকেয়া পাওনা আদায় হতে পারে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন\ শরীর অসুস্থ হতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। পরোপকার করতে গিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ধর্মীয় কাজকর্মে আনন্দ পাবেন। আর্থিক ভালো যাবে। প্রাপ্তি যোগ আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই\ চাকরিজীবীদের কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রশাসনিক কাজে নিয়োজিতদের জন্য দিনটি শুভ। কর্মোন্নতির যোগ আছে। যোগ্যতার স্বীকৃতি পেতে পারেন। শরীর ভালো নাও যেতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট\ কাউ আজ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। সতর্ক থাকলে ভালো করবেন। পারিবারিক ব্যাপারে দুঃশিন্তা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর\ বারো প্ররোচনায় বিভ্রান্ত হতে পারেন। প্রতারিত হওয়ার আশঙ্কা আছে। কাজকর্মে অবহেলা করবেন না। একটু তত্পর হলেই কর্মে সাফল্য আসবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। যোগাযোগ শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ আপনজনদের কারো সাথে মতানৈক্য দেখা দিতে পারে। কারো স্বার্থ সিদ্ধির জন্য পরিবারিক পরিবেশ নষ্ট হতে পারে। অপ্রিয় পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। আবেগ প্রবণতা ক্ষতির কারণ হতে পারে। নিজেকে সংযত রাখতে পারলে ভালো করবেন। আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ চিকিত্সক ও আইনজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও সাফল্য বৃদ্ধি পেতে পারে। শরীর ভালো যাবে না। যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকুন। আজ কোনো ধরনের আঘাত পেতে পারেন। ভালো কোনো সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর\ রাজনীতিবিদদেরকে আজ সতর্ক থাকতে হবে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। মিত্রদের কেউ শত্রু হয়ে উঠতে পারে। পারিবারিক পরিবেশ কিছুটা অনুকূল থাকতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝির অবসান হতে পারে। দূরের যাত্রা শুভ।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ সাংবাদিক-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। ব্যস্ততা বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে পরিশ্রম কিছুটা বেশি হতে পারে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পারিবারিক কোনো সমস্যার অনুকূল সমাধান হতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়-বাণিজ্যে অন্য কোনো ব্যবসায়ীর সহযোগিতা পেতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক কিছুটা ভালো যাবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। চঞ্চলতা পরিহার করুন।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ কর্মস্থলে কোনো ধরনের পরিবর্তন আসতে পারে। আর্থিক দিক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আত্মীয়দের সঙ্গে কোনো ঝামেলা সৃষ্টি হতে পারে। যে কোনো ধরনের বিরোধ আপোষে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। ব্যবসায়িক ভ্রমণ শুভ।
