গতকালের পর
অধ্যায়-৭: স্বাস্থ্যবিধি
৯৯। হাম, বসন্ত ইত্যাদি রোগ কীসের মাধ্যমে ছড়ায় ?
(ক) পানি (খ) বায়ু(গ) মশা (ঘ) খাদ্য
১০০। নিচের কোনটি সোয়াইন ফ্লুর লক্ষণ ?
(ক) নাক দিয়ে পানি পড়বে
(খ) ক্ষুধা বৃদ্ধি পাবে
(গ) শরীরে ঘাম হবে
(ঘ) চুলকানি হবে
১০১। কোনটি বায়ুবাহিত রোগ ?
(ক) যক্ষ্মা (খ) আমাশয়
(গ) জন্ডিস (ঘ) কলেরা
১০২। কোনটি পানিবাহিত রোগ ?
(ক) যক্ষ্মা (খ) ইনফ্লুয়েঞ্জা
(গ) টাইফয়েড (ঘ) হাম
১০৩। কোনটি ছোঁয়াচে রোগ ?
(ক) সোয়াইন ফ্লু (খ) সর্দিজ্বর
(গ) হাপানী (ঘ) রাতকানা
১০৪।কোন মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় ?
(ক) কিউলেক্স মশা (খ) স্ত্রী এডিস মশা
(গ) এ্যানোফিলিস মশা
(ঘ) ওপরের সবগুলো
১০৫। যক্ষ্মা রোগের প্রতিষেধক টিকার নাম কী ?
(ক) ইসিজি (খ) বিসিজি
(গ) ইনজেকশান (ঘ) সিজিটি
১০৬। কোন রোগের প্রতিষেধক ওষুধ নেই ?
(ক) যক্ষ্মা (খ) এইডস
(গ) ডেঙ্গু (ঘ) ম্যালেরিয়া
১০৭। বাত জ্বরের লক্ষণ কোনটি ?
(ক) দেহের ওজন বাড়ে
(খ) গলা ব্যথা বাড়ে
(গ) পায়ের গিঁটে ব্যথা হয়
(ঘ) দেহের চুলকানি বাড়ে
১০৮।কোনটি মারাত্মক সংক্রামক
রোগ ?
(ক) যক্ষ্মা (খ) টাইফয়েড
(গ) জন্ডিস (ঘ) সর্দি
১০৯। নিচের কোনটি ডেঙ্গুজ্বরের লক্ষণ ?
(ক) মাংস পেশি ব্যথা কম
(খ) মাথা ব্যথা কম
(গ) শরীরে জ্বর থাকবে
(ঘ) গলা ব্যথা হয়
১১০। বয়ঃসন্ধিকালের পরিবর্তনের সময় ছেলেমেয়েদের মধ্যে নিচের কোনটি
ঘটে ?
(ক) সবার সাথে বন্ধুভাবাপন্ন হয় (খ) লেখাপড়ায় অধিক মনোযোগী হয়
(গ) প্রতিদিন স্কুলে যেতে পছন্দ করে (ঘ) শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন
১১১। সোয়াইন ফ্লু রোগ মানুষের কেন হয় ?
(ক) আক্রান্ত পশুপাখি সংস্পর্শে এলে (খ) আক্রান্ত গাছপালার সংস্পর্শে এলে
(গ) বেশি বেশি সিদ্ধ মাংস খেলে (ঘ) যেকোনো পশুপাখির সংস্পর্শে এলে
১১২। এডিস মশা সাধারণত কখন কামড়ায় ?
(ক) সকালে (খ) সন্ধ্যার পূর্বে
(গ) বিকালে (ঘ) ওপরের ক ও খ
১১৩। স্ট্রেপটোকক্কাস নামক জীবাণুর কারণে কোন রোগ হয় ?
(ক) ডেঙ্গুজ্বর (খ) বাতজ্বর
(গ) বসন্ত রোগ (ঘ) হাম
১১৪। সোয়াইন ফ্লু রোগ হলে করণীয় কোনটি ?
(ক) প্রচুর পানি পান করা
(খ) প্রয়োজনে স্যালাইন দেয়া
(গ) বমি বন্ধ করা (ঘ) কম খাওয়া
১১৫। তুহিন বহুদিন অস্বাস্থ্যকর, স্যাঁতস্যাতে অন্ধকার ঘরে বসবাস করে। এ অবস্তায় তুহিনের কী রোগ
হবার সম্ভাবনা রয়েছে ?
(ক) ডেঙ্গু (খ) আমাশয়
(গ) বাতজ্বর (ঘ) রিকেটস
১১৬। পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে আমাদের কী করতে হবে ?
(ক) বিশুদ্ধ বায়ু গ্রহণ করতে হবে (খ) প্রতিদিন ব্যায়াম করতে হবে
(গ) নিরাপদ পানি ব্যবহার করতে হবে (ঘ) সপ্তাহে একদিন খেলাধুলা করতে হবে
১১৭। কোন ধরনের মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয় ?
(ক) এ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশা
(খ) কিউলেক্স মশা (গ) ডেঙ্গু মশা
(ঘ) স্ত্রী এডিস মশা
১১৮। সংক্রামক রোগ তেকে রক্ষা পেতে নিচের কোনটি করা উচিত ?
(ক) নিয়মিত দাঁত না মাজা (খ) পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা
(গ) বালিশ বিছানা পরিষ্কার না করা (ঘ) মুখে হাত বা রুমাল না দেয়া
১১৯। এইচওয়ান এনওয়ান নামক এক ধরনের ভাইরাস এর কারনে—
(ক) সোয়াইন ফ্লু হয় (খ) ডেঙ্গুজ্বর হয় (গ) ম্যালেরিয়া জ্বর হয় (ঘ) বাতজ্বর হয়
১২০। সালমা স্কুলে গিয়ে দেখে তার দেহে জ্বর ১০৪০ ফারেনহাইটের ওপরে। এক্ষেত্রে সালমার নিচের কোন রোগটি ?
(ক) ইনফ্লুয়েঞ্জা (খ) ম্যালেরিয়া
(গ) সোয়াইন ফ্লু (ঘ) বাতজ্বর
১২১। কোনো ভাঙ্গা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে পানি জমতে দেয়া যাবে না। কারণ—
(ক) এসব পানিতে এডিস মশা বংশবৃদ্ধি করে
(খ) এসব পানিতে এ্যানোফিলিস জাতীয় স্ত্রী মশার জন্ম
(গ) কিউলেক্স মশার জন্ম হয়
(ঘ) সংক্রামক রোগ জীবাণু জন্ম হয়
অধ্যায়-৮: মহাবিশ্ব
১২২। চাঁদ, সূর্য, নক্ষত্র—এগুলো কি নামে পরিচিত ?
(ক) গ্রহ (খ) জ্যোতিষ্ক
(গ) নীহারিকা (ঘ) ছায়াপথ
১২৩। নিচের চারটির মধ্যে কোনটি উপগ্রহ ?
(ক) সূর্য (খ) চাঁদ (গ) মঙ্গল(ঘ) শুক্র
১২৪। কক্ষপথে একবার ঘুরে আসতে পৃথিবীর সময় লাগে—
(ক) ৩৬৫ দিন (খ) ৩৬৪ দিন
(গ) ৩৬৫ দিন ৬ ঘন্টা (ঘ) ২৪ ঘন্টা
১২৫। যেসব জ্যোতিষ্কের নিজস্ব আলো আছে তারা কী ?
(ক) চাঁদ (খ) নক্ষত্র (গ) গ্যালাক্সি (ঘ) নীহারিকা
১২৬। পৃথিবী ছাড়া সৌরজগতের আরও কয়টি গ্রহ রয়েছে ?
(ক) ৭টি (খ) ৮টি (গ) ৯টি (ঘ) ১০টি
১২৭। সূর্যের মতোন অনেক নক্ষত্র মিলে যে বিশাল এক একটি সমাবেশ তা কী ?
(ক) মহাজগত্ (খ) মহাবিশ্ব
(গ) মহাগ্রহ (ঘ) ছায়াপথ
১২৮। বিপুলসংখ্যক গ্যালাক্সি এবং এদের মধ্যবর্তী স্থান মিলে কী হয় ?
(ক) মহাজগত্ (খ) মহাবিশ্ব
(গ) মহাগ্রহ (ঘ) সৌরজগত্
১২৯। বৈজ্ঞানিক গ্যালিলিও কোনটি উদ্ভাবন করেন ?
(ক) টেলিস্কোপ বা দূরবীণ
(খ) মাইক্রোস্কোপ ও অণুবীক্ষণ যন্ত্র
(গ) বিশ্ব রহস্য উদ্ভাবন
(ঘ) ওপরের সবগুলো
১৩০। আয়তনের চাঁদ পৃথিবীর মোট——
(ক) ভাগ (খ) ভাগ (গ) ভাগ (ঘ) ভাগ
১৩১। বিজ্ঞানের মূল লক্ষ্যে পৌঁছানোর প্রধান উপায় কী ?
(ক) যন্ত্র (খ) সূত্র(গ) তত্ত্ব (ঘ) ছায়াপথ
১৩২। শীতকালে আমরা শীত অনুভব করি কেন ?
(ক) শীতকালে রাত-দিন সমান হয় বিধায়
(খ) সূর্যের আলো বেশি পায় সেজন্য
(গ) সূর্যের আলো কম পায় তাই (ঘ) শীতকালে দিন বড় হয় সেজন্য
১৩৩। মনে কর, তুমি চাঁদ, সূর্য ও গ্রহদের সম্পর্কে নতুন তথ্য উদ্ভাবন করতে ইচ্ছুক। তুমি কীভাবে নতুন
তথ্য উদ্ভাবন করবে ?
(ক) গ্যাসপিন্ড (খ) টেলিস্কোপ
(গ) দূরবীন (ঘ) ওপরের খ ও গ
১৩৪। শুদ্ধ উত্তরটি চিহ্নিত কর—
(ক) চাঁদ একটি নক্ষত্র (খ) চাঁদ একটি উপগ্রহ (গ) চাঁদ একটি গ্রহ
(ঘ) চাঁদ একটি প্রহাণু
উত্তর:(৯৯) খ; (১০০) ক; (১০১) ক; (১০২) গ; (১০৩) ক; (১০৪) খ; (১০৫) খ; (১০৬) খ; (১০৭) গ; (১০৮) ক; (১০৯) গ; (১১০) ঘ; (১১১) ঘ; (১১২) ঘ; (১১৩) খ; (১১৪) ক; (১১৫) গ; (১১৬) গ; (১১৭) ক; (১১৮) খ;(১১৯) ক; (১২০) গ; (১২১) ক; (১২২) খ; (১২৩) খ; (১২৪) গ; (১২৫) খ; (১২৬) ক; (১২৭) খ; (১২৮) খ; (১২৯) ক; (১৩০) ঘ; (১৩১) ক; (১৩২) গ; (১৩৩) ঘ; (১৩৪) খ;
