দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত ও ছয়জন আহত হয়েছেন। খবর—ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে গত শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ওহেদুজ্জামান (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। নিহত ওহেদুজ্জামান একই উপজেলার সোনাপুর-গাজীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।
মধুখালী (ফরিদপুর)
ঢাকা-খুলনা মহাসড়কের মধুমতি নদীর উপর নির্মিত গড়াই সেতুর পূর্ব পাশে ভেল্লাকান্দি এলাকায় গত শনিবার রাতে জায়গায় নসিমনের ধাক্কায় সজিব (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। সে মধুখালী উপজেলার কামারখালী বাজারের হাফিজুর রহমানের ছেলে।
ভাঙ্গা (ফরিদপুর)
ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া বাসষ্ট্যান্ডে গত শনিবার সন্ধ্যায় ট্রাকের ধাক্কায় মাহবুব (২৮) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত ও দুইজন গুরুতর আহত হয়। আহতরা হলেন, জাহিদ, সাইদুল।
নগরকান্দা (ফরিদপুর)
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকায় গত শনিবার সন্ধ্যায় ট্রাক চাপায় সবুজ (২৫) ও রাকিব (১৪) নামে দুই শ্রমিক নিহত হয়েছেন। ঢাকা থেকে বরিশালগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাকের সামনের চাকা ফেটে গিয়ে রাস্তার পাশে পিকআপ মেরামত কাজে নিয়োজিত পিক-আপ চালক ও গ্যারেজের শ্রমিক ঘটনাস্থলেই মারা যান।
কমলগঞ্জ (মৌলভীবাজার)
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি এলাকায় গতকাল রবিবার সকালে সিএনজি থেকে ছিঁটকে পড়ে পিকআপের চাপায় সজল ঘোষ (৬০) নামে এক মত্স্যজীবী গেছেন।
