জোকস

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২০:২৫
 দুই বন্ধুর মধ্যে আলাপ হচ্ছে— প্রথম বন্ধু :একটা বেকুবকে কীভাবে টেনশনে রাখা যায় জানিস? দ্বিতীয় বন্ধু :বলতো কীভাবে? প্রথম বন্ধু :আজ না আগামীকাল তোকে বলব!  বিচারক :তার মানে তুমি বলতে চাও এত সব জিনিস তুমি একা চুরি করেছ এবং তোমার সাথে তোমার কোনো সহযোগী ছিল না। চোর :না হুজুর। দুনিয়াটা এত অসত্ লোকে ভরে গেছে যে কাউকেই আর নিজের সহযোগী হিসেবে নিয়ে বিশ্বাস রাখতে পারি না।  ডাকাতির পর নিজেদের আস্তানায় বসে কথা বলছিল এক ডাকাত সর্দার আর তার দুই সহযোগী— ডাকাত সর্দার :নে আজ এখন সবাই মিলে বিশ্রাম নে। কাল সকালে উঠে সবকিছু ভাগবাটোয়ারা করে নেওয়া যাবে। প্রথম সহযোগী :না মানে সর্দার এখন বসে ভাগ করে নিলেই ভালো হতো না! ডাকাত সর্দার :দ্যাখ বেশি লোভ করা আর তাড়াহুড়ো করা কিন্তু ভালো না। এখন বিশ্রাম নে, কাল সকালে উঠে ঠাণ্ডা মাথায় ভাগ-বাটোয়ারা করা যাবে। প্রথম সহযোগী :না লোভের জন্য নয়, বলছিলাম অন্য কারণে। দেখা যাবে কাল সকালের পত্রিকাতেই আমাদের ডাকাতির খবরটা ছাপা হবে আর সেখানে আমরা যা লুট করেছি সবকিছুই সে তুলনায় কয়েকগুণ বেশি করে লেখা থাকবে। দুই ভরি স্বর্ণ লুট করলে হয়তো লেখা হবে বিশ ভরি। তখন আবার আপনিই আমাদের অবিশ্বাস করতে শুরু করবেন কি না, তাই বলছিলাম এখনই যদি...  প্রথম বন্ধু :কী রে বাসার কাউকে না বলে যে তিনদিন কক্সবাজার ঘুরে এলি তা তোর বাবা তোকে কিছু বলে নি? দ্বিতীয় বন্ধু :না রে বাবা কিছুই বলেনি। আর সামনের ভাঙা দাঁতটা তো আমাকে এমনিই ফেলতে হতো তাই না!