স্মরণীয় উক্তি

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২০:২৫
 পাপ তার নিজের জন্য নরক নিজেই তৈরি করে, আর পূণ্য তৈরি করে স্বর্গ। - মেরি বেকার হার্ডি  অসম্মানজনক কাজে বহু পারিশ্রমিকের চেয়ে সম্মানজনক কাজে অল্প পারিশ্রমিকও ভালো। - দানিয়েল ডেফো  পূণ্যকাজ করা কষ্টকর। কিন্তু সে কষ্টটা ক্ষণস্থায়ী আর পূণ্য কাজটা চিরস্থায়ী। আবার মন্দকাজ সুখকর হলেও সে সুখটা ক্ষণস্থায়ী আর মন্দকাজটা দীর্ঘস্থায়ী। - প্লেটো  প্রকৃতি হচ্ছে প্রতিভাবানদের শিক্ষক। - জে. জি. হল্যান্ড  প্রত্যেক লোকের প্রতিবেশী হলো তার মুখ দেখার আয়নার মতো। - জেমস হাওয়েল