মৃত্যুবার্ষিকী

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:১০
ড. শাহাবুদ্দিন এম. হোসেন আইএমএফের সিনিয়র অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. শাহাবুদ্দিন মোশারফ হোসেন (মুনির)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। এস. এম. হাবিবুর রহমান দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়ার কুমারখালী সংবাদদাতা সোহেল হাবিবের বাবা এস. এম. হাবিবুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। দীর্ঘদিন তিনি জেলা সমবায় অধিদপ্তর কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।