জেএসসি জেডিসি ও জাতীয় ভার্সিটির কিছু পরীক্ষা পিছাল

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:২৮
হরতালের কারণে আগামী ১৩ নভেম্বর বুধবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা পেছানো হয়েছে। এছাড়া পেছানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষাও। নতুন সময়সূচি অনুযায়ী বুধবারের জেএসসি’র ১৩ নভেম্বরের পরীক্ষা হবে ২২ নভেম্বর শুক্রবার দুপুর আড়াইটায়। আর জেডিসি’র ১৩ নভেম্বরের পরীক্ষা হবে ২৩ নভেম্বর শনিবার দুপুর ২টায়। এর আগে রবি থেকে মঙ্গলবার ৩ দিনের পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করে শিক্ষাবোর্ডগুলো। ওই সূচি অনুযায়ী জেএসসির ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০ টায়, ১১ নভেম্বরের পরীক্ষা ১৬ নভেম্বর সকাল ১০ টায় এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বিকাল ২টায় অনুষ্ঠিত হবে। আর জেডিসির ১০ নভেম্বরের পরীক্ষা ১৪ নভেম্বর সকাল ১০ টায় , ১১ নভেম্বরের পরীক্ষা ২১ নভেম্বর বেলা ২টায় এবং ১২ নভেম্বরের পরীক্ষা ২২ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ নিয়ে জেএসসি ও জেডিসিতে তিন দফায় ছয় দিনে মোট ১৭টি বিষয়ের পরীক্ষা পেছানো হলো। ১৩ নভেম্বর বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা পেছানো হয়েছে। ওই দিন নির্ধারিত চতুর্থ বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা পরদিন ১৪ নভেম্বর (বৃহস্পতিবার), বিবিএ দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার পরীক্ষা ১৫ নভেম্বর (শুক্রবার) এবং প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা ১৬ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd, www.nubd.info) থেকেও জানা যাবে। কমনওয়েলথ স্কলারশিপ পরীক্ষা: আগামী ১২ ও ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য কমনওয়েলথ স্কলারশিপ-২০১৪ এর মৌখিক পরীক্ষা পেছানো হয়েছে। ওই পরীক্ষা যথাক্রমে ১৪ ও ১৫ নভেম্বর তারিখে অনুষ্ঠিত হবে।