১৪ দলের সঙ্গে জেপি নেতৃবৃন্দের বৈঠক আজ

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:২৯
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের সঙ্গে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির (জেপি) নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা আজ সোমবার দুপুর ১২টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, মফিজুল হক বেবু ও মিসেস আমেনা বারী উপস্থিত থাকবেন। সংসদ উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এমপি সংশ্লি¬ষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।