প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় গতকাল তার ফেইসবুকে আটক বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলেই তাদের আটক করা হয়েছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সরকার বেশকিছু বিএনপি নেতাকে আটক করেছে। সামনের সপ্তাহের হরতালে বোমা হামলা ও অগ্নিসংযোগের পরিকল্পনা করার খবর আছে বলেই তাদের গ্রেফতার করা হয়েছে। এরা বোমা হামলার পরিকল্পনা করছিলেন এবং ককটেল ও বোমা ক্রয়ে অর্থের জোগান দিয়েছেন। জনমানুষের জীবন এবং সম্পদের নিরাপত্তা দেয়ার খাতিরে তাদের হামলার আগেই থামাতে হবে। এটা তাই, যা আমরা করে দেখিয়েছি। জয় আরো বলেন, ইতিমধ্যে তার ফলও পাওয়া গেছে। গতকাল ঢাকায় বিএনপির হরতালের প্রথম দিনে আগের তুলনায় বোমা হামলা এবং অগ্নিসংযোগ অনেকটা কম হয়েছে। আমরা এই ধরনের হামলা সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হওয়ার আগ পর্যন্ত, যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের গ্রেফতার অব্যাহত রাখবো। আওয়ামী লীগই আপনাকে গত পাঁচ বছর সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে।
