চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট : ১০ নভেম্বর ২০১৩, ২২:২৯
চট্টগ্রামে খুলশী এলাকায় ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর হাই কমিশনারের কার্যালয়ের সামনে পুলিশের বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন বলেন, বিস্ফোরিত বস্তুটি ককটেল বা বোমা কিনা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। চট্টগ্রামে মহানগর দায়রা জজের বাসভবনে ককটেল বিস্ফোরণ চট্টগ্রাম মহানগর দায়রা জজ এসএম মজিবুর রহমানের বাসভবন প্রাঙ্গণে গতকাল রাত পৌনে ৮টায় দুর্বৃত্তরা ২টি শক্তিশালী ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বাসভবনের প্রধান গেইটের ভেতরে বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এতে বাসভবনটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।