ইসলাম শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারি শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়
শরীআত এর উত্স
১। পবিত্র কুরআনের হিফাজতকারী কে ?
ক. মহানবি (স:) খ. আল্লাহ
গ. মুসলমানগণ ঘ. উসমান (র:)
২। কোন যুদ্ধে সমবেত মুসলমানদের কুরআন পাঠ পদ্ধতির বিভিন্নতা দেখা দিয়েছিল?
ক. বদর যুদ্ধে খ. খন্দক যুদ্ধে
গ. আরমেনিয়া ও আযারবাইজান যুদ্ধে
ঘ.তাবুক যুদ্ধে
৩। কুরআন অবতরণ পদ্ধতি কয় ধরনের?
ক. দুই খ. চার গ. পাঁচ ঘ. ছয়
৪। আততানযিল অর্থ কী?
ক. অবতীর্ণখ. জ্যোতি গ. উপদেশ ঘ. গ্রন্থ
৫। পৃথিবীর নিকটতম আসমান কোনটি?
ক. বাইতুল্লাহ খ. বাইতুল ইজজাহ
গ. বায়তুল মামুর ঘ. বাইতুল মুকাদ্দাস
৬।‘আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন মাজিদ তিলাওয়াত করা’ বাণীটি কোন হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. বুখারি শরিফ খ. মুসলিম শরিফ
গ. বায়হাকি শরিফ ঘ. তিরমিযি শরিফ
৭। আল হাকিম বা জ্ঞান ভাণ্ডার বলা হয়-
ক. কুরআন মাজিদকে খ. মারফু হাদিসকে
গ. মাকতু হাদিসকে ঘ. হাদিসে কুদসিকে
৮। কুরআন বিলুপ্তির আশংকা দেখা দিয়েছিল কোন যুদ্ধের কারণে?
ক. বদরের যুদ্ধে খ. ইয়ামামার যুদ্ধে গ. তাবুকের যুদ্ধে ঘ. উহুদের যুদ্ধে
৯। শরীআত শব্দের অর্থ কী?
ক. মেরুদণ্ড খ. জ্ঞান
গ. রাস্তা ঘ. চিন্তা
১০। মহানবি (স:) হিজরতের পূর্বে কুরআন শিক্ষা দেওয়ার জন্য কাকে মদিনায় প্রেরণ করেছিলেন?
ক. হযরত ওমর (র:)
খ. হযরত আলী (র:)
গ. হযরত উসমান (র:)
ঘ. মুসআব ইবনে উমাইর (র:)
১১। আন নূর শব্দের অর্থ কী?
ক. জ্যোতি খ. উপদেশ
গ. অবতীর্ণ ঘ. অন্ধকার
১২। কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কারণ এতে রয়েছে-
(i) অন্যান্য কিতাবের সারবস্তু
(ii) মানব জাতির হিদায়াত
(iii) মুসলমানদের কল্যাণ
নিচের কোনটি সঠিক-
ক. i খ. i ও ii গ. ii ঘ. iii
১৩। কীভাবে কুরআন তিলাওয়াত করা আবশ্যক?
ক. দেখে দেখে খ. সুন্দর সুরে
গ. তাজবিদ সহকারে ঘ. ধীরে ধীরে
১৪। হাজ্জাজ বিন ইউসুফের কুরআনে হরকত সংযোজনের উদ্দেশ্য-
ক. নিজের আধিপত্য প্রতিষ্ঠা
খ. কুরআন পাঠ শ্রুতিমধুর করার জন্য
গ. কুরআনের অর্থ বোঝার জন্য
ঘ. কুরআন স্পষ্ট ও সহজ করার জন্য
১৫। সাদকা হচ্ছে-
(i) দারিদ্র বিমোচনের একটি উপায়
(ii) গরিব দু:খীদের সেবা দানের একটি মাধ্যম
(iii) শরিয়ত সম্মত একটি নফল ইবাদত
নিচের কোনটি সঠিক-
ক. i খ. i, ii ও iii গ. ii ঘ. iii
১৬। শরিয়তের বিধিবিধানকে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে-
ক. ইজমায় খ. কিয়াসে
গ. মাক্কী সূরায় ঘ. মাদানী সূরায়
১৭। শরিয়তের মূল উেসর ঠিক পরবর্তী কোনটি?
ক. কুরআন শরিফ খ. ইজমা
গ. বুখারি শরিফ ঘ. হাদিস শরিফ
১৮। কোন ধাতু থেকে কুরআন শব্দের উত্পত্তি ?
ক. কারউন খ. কুরআনুন
গ. কিরউন ঘ. কারুউন
১৯। মাক্কী সুরা সর্বমোট-
ক. ২৮টি খ. ৭৬টি
গ. ৮৬টি ঘ. ৯৬টি
২০। মক্কা শরিফকে বলা হয়েছে-
ক. ইবাদত খানা খ. পবিত্র
গ. বালাদুল আমিন ঘ. মাফ পাওয়ার স্থান
২১। ‘জীবনের প্রতিটি মুহূর্ত অতি মূল্যবান’ ইহা পবিত্র কুরআনের কোন সুরার শিক্ষায় বলা হয়েছে?
ক. সূরা ইনিশরাহ খ. সূরা আদ্দুহা
গ. সূরা আত্তীন ঘ. সূরা আল কাদর
২২। আবু লাহাবের স্ত্রীর নাম ছিল-
ক. উম্মে আবদ খ. উম্মে আয়মন
গ. উম্মে জামিল ঘ. উম্মে রুম্মান
২৩। শরিয়তের মূল উত্স-
ক. ইজমা খ. হাদিস
গ. কিয়াস ঘ. কুরআন
২৪। কোন যুদ্ধে অনেক হাফিজ সাহাবি শাহাদত বরণ করেন?
ক. ইয়ামামার যুদ্ধে খ. উহুদ যুদ্ধে
গ. বদর যুদ্ধে ঘ. হুমায়নের যুদ্ধে
২৫। সম্পূর্ণ কোরআন কোন রাতে নাজিল হয়?
ক. মিরাজের রাতে খ. কদরের রাতে
গ. শবে বরাতের রাতে ঘ. আরাফার রাতে
২৬। লাওহে মাহফুজ হতে সম্পূর্ণ কোরআন মাজিদ একই সাথে নাযিল হয়-
ক. আরশে আজিমে খ. হেরা গুহায়
গ. বায়তুল ইযযাহ নামক স্থানে
ঘ. পঞ্চম আকাশে
২৭। হাশরের ময়দানে প্রত্যেকের নিজস্ব আমলনামা প্রত্যক্ষ করবে। এটা কোন সুরার শিক্ষা ?
ক. ইনশিরাহ খ. ত্বীন গ. দোহা ঘ. যিলযাল
২৮। আহসানা শব্দের অর্থ কী?
ক. পরিজন খ. অনুগ্রহ করলেন
গ. সমগ্র সৃষ্টি ঘ. প্রয়োজন
২৯। ‘মুয়াত্তা’ গ্রন্থের প্রণেতা কে ?
ক. ইমাম মালিক খ. ইমাম বুখারি
গ. ইমাম মুসলিম ঘ. ইমাম আবু হানিফা
৩০। হিজরি কত শতকে ছয়টি হাদিস গ্রন্থ সংকলিত হয়?
ক. হিজরি দ্বিতীয় খ. হিজরি তৃতীয়
গ. হিজরি চতুর্থ ঘ. হিজরি পঞ্চম
৩১। মূল কথা আল্লাহর ভাষা রাসূল (স:) এর এমন বক্তব্যকে কোন ধরনের হাদিস বলে ?
ক. মারফু খ. মাতলু
গ. কুদসি ঘ. মাওকুফ
৩২। ইমাম বুখারি (র:) এর পূর্ণনাম কী?
ক. আবদুর রহমান ইবনে সোয়াইব
খ. আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা
গ. মুহাম্মদ ইবনে ইসমাইল
ঘ. আহমাদ ইবনে ইসমাইল
৩৩। মুমিন ব্যক্তিগণ যদি কোন বিষয়ে ঐক্যমত পোষণ করেন, তবে তাদের বিরোধিতা করা-
ক. চরম পাপ খ. পাপ
গ. জায়েজ ঘ. মাকরুহ
৩৪। মহানবি (স:) এর সম্মতি সূচক হাদিসকে কী বলে?
ক. কাওলিখ.তাকরিরিগ.ফেলি ঘ. মারফু
৩৫। সরকারিভাবে হাদিস লিপিবদ্ধ করার নির্দেশ দেন-
ক. উমর ইবনে আবদুর আজিজ
খ. মুয়াবিয়া গ. ওমর (র:) ঘ. হাজ্জাজ ইবনে ইউসুফ
৩৬। প্রথম বিশুদ্ধ হাদিস গ্রন্থের সংকলক ছিলেন-
ক. ইমাম আবু হানিফা
খ. ইমাম মালিক (র:)
গ. আমর ইবনে আস
ঘ. ইমাম আহম্মাদ ইবনে হাম্বল
৩৭। ‘মুসলিমগণ যা ভালো মনে করেন তা আল্লাহর নিকটও ভালো’ মহানবি (স)এর
এ উক্তি কীসের স্বীকৃতি?
ক. কিয়াসের খ. ইজমার
গ. সুন্নাহর ঘ. শরিয়াতের
সঠিক উত্তর ঃ১। ক ২। গ ৩। ক ৪। ক ৫। খ ৬। গ ৭। ক ৮। খ ৯। গ ১০। ঘ ১১। ক ১২। খ ১৩। গ ১৪। ঘ ১৫। খ ১৬। গ ১৭। ঘ ১৮। ক ১৯। গ ২০। গ ২১। ক ২২। গ ২৩। ঘ ২৪। ক ২৫। খ ২৬। গ ২৭। ঘ ২৮। খ ২৯। খ ৩০। ক ৩১। গ ৩২। গ ৩৩। ক ৩৪। খ ৩৫। ক ৩৬। খ ৩৭। ক
