উচ্চ বংশে জন্ম গ্রহণ করে গর্ববোধ করো না, কারণ এতে তোমার কোনো কৃতিত্ব নেই।
- ফাগুসান্স
যে নিজের দেশের সেবা করে তার পরিচয়ের জন্য পূর্ব পুরুষের পরিচয়ের ফিরিস্তি টানতে হয় না।
- ভলটেয়ার
জ্ঞানই মানুষকে মর্যাদার আসন দান করে, কাজেই বংশের গৌরব করা মূর্খতার লক্ষণ। - অ্যারিস্টটল
এমন কোনো রাজা নেই যার পূর্বপুরুষদের মধ্যে কেউ গোলাম ছিল না এবং এমন কোনো গোলাম নেই যার পূর্বপুরুষদের মধ্যে কেউ রাজা ছিল না।
- হেলেন কিলার
বংশ পরিচয়ে পুরুষার্থ সীমাবদ্ধ থাকে না।
- বিষ্ণু দে
