জৈনপুরী পীরসাহেব রচিত গ্রন্থের মোড়ক উন্মোচন

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২০:৫৯
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল (এম.এ) মাদ্রাসা ও জৈনপুরী দরবার শরীফ কমপ্লেক্সে মাসিক দোয়া মাহফিল এবং জৈনপুরী পীর সাহেব রচিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত আল্লামা সৈয়দ মাহবুবুর রহমান জৈনপুরী পীর সাহেব কেবলা তার বক্তব্যে বলেন, যাদের মধ্যে দ্বীনের এলেম ও কুরআন হাদীসের জ্ঞানের আলো নেই তারা দিশেহারা পথিকের মতো। তাদেরকে মুক্তির দিশা দেখানোর সদিচ্ছা থেকেই তিনি তার ‘মারেফাতে রাহমানিয়া মাওয়ায়েজে মাহবুবিয়া এবং আমলের অমূল্য ভাণ্ডার’ নামক গ্রন্থটি রচনা করেছেন। মাহফিলে আগত অতিথিদের হাতে গ্রন্থটি তুলে দেন জৈনপুরী পীরসাহেব। ডেসকোর জিএম আলহাজ্ব মো. সফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রুপালি প্রিন্টিং এন্ড প্যাকেজেস লি:-এর স্বত্বাধিকারী ও দরবার শরীফের আজীবন সদস্য আলহাজ্ব মো. সফি-উদ-দীন, খলীফায় জৈনপুরী ডা. মো. নাজিম উদ্দিন, ব্যবসায়ী আলহাজ্ব সৈয়দ আনিছুর রহমান প্রমুখ। মিলাদ পাঠ করেন পীরজাদা সৈয়দ মিশকাতুর রাহমান জৈনপুরী। - প্রেস বিজ্ঞপ্তি