বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে এ্যাপোলোতে বিশেষ সেবা

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২১:০০
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে এ্যাপোলো হসপিটালস ঢাকা, শরীরের শর্করার পরিমাণ পরিমাপ করার জন্য ৬০০০ টাকা প্যাকেজ মূল্যে সুগার হেলথ প্যাকেজ প্রদান করছে যা নিয়মিত মূল্যের চাইতে ৩৮%এর অধিক হ্রাসকৃত। এই প্যাকেজ ১৪, ১৫ এবং ১৬ নভেম্বর পর্যন্ত (শুক্রবার সহ) হসপিটালের মাস্টার হেল্থ চেক ক্লিনিকে প্রদান করা হবে। যারা এই বিশেষ সমন্বিত প্যাকেজ গ্রহণ করে শর্করার মাত্রা ও এর ঝুঁকি নির্ণয়ে ইচ্ছুক তাদেরকে ঐ দিন খালি পেটে (১২ ঘন্টা) সকাল ৭টা থেকে ৯টার মধ্যে এ্যাপোলো এম এইচ সি ক্লিনিকে এসে রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হচ্ছে। সম্পূর্ণ প্যাকেজটির রিপোর্ট ও চিকিত্সাবিধি একই দিনে প্রদান করা হবে। বিস্তারিত তথ্যের জন্য এ্যাপোলো মাস্টার হেলথ ক্লিনিকে ৮৪০১৬০০ নম্বরে ফোন করে জানা যেতে পারে। -প্রেস বিজ্ঞপ্তি