স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গাংনগর মাঝপাড়া গ্রাম থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১০টায় বাড়ির পাশে পাট ক্ষেত থেকে তাদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) সনাতন চন্দ্র সরকার বলেন, চৈতি রানী ও কনক পাশাপাশি বাড়িতে বসবাস করতো। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
