লালমনিরহাট আওয়ামী লীগের কমিটি ঘোষিত

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২১:২১
রবিবার আনুষ্ঠানিকভাবে দীর্ঘ ৮ মাস পর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়। ঘোষণায় গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন কমিটির সভাপতি এবং এ্যাড. মতিয়ার রহমান সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি সিরাজুল হক , এ্যাড. শাহ আলম, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন বাদল, নজরুল ইসলাম রাজু ও সারোয়াত হায়াত খান। সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, এনামুল হক ও মাহবুজ্জামান। দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম রানা, প্রচার সম্পাদক সাখায়ত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক চন্দন মন্ডল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন এবং সেকেন্দার আলীকে কোষাধ্যক্ষ করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।