নান্দাইলের নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার

আপডেট : ২০ মে ২০১৯, ২১:৩২

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা 

নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের সুকাইজুড়ি নদী থেকে সোমবার দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রায় তিন মাস বয়সী দুইটি শিশুকে দুই/তিন দিন আগে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলে স্থানীয়দের ধারণা।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মিয়া জানান, ঘটনাটি সম্পর্কে তিনি জানতে পারেননি।