শোক সংবাদ

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২১:৫৮
বিপ্লব হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও নাসিকের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেনের বড় ছেলে বিপ্লব হোসেন (২২) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি দাদী, বাবা, মা, ১ ভাই ও ১ বোন রেখে গেছেন। আব্দুর রহিম মণ্ডল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাটগড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুর রহিম মণ্ডল (৭৩) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন।