আজ ভয়াল ১২ নভেম্বর

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৩৩
আজ ভয়াল ১২ নভেম্বর। ১৯৭০ সালের এদিনে হাতিয়া উপকূলীয় এলাকাসহ সমগ্র বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায় প্রলংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। যার উচ্চতা ছিলো ১৫-২০ ফুট। দ্বীপাঞ্চল বাসীর ভাষায় এটি ছিল কেয়ামতের দিন। জলোচ্ছ্বাসে হাতিয়া উপকূলীয় অঞ্চলসহ বিস্তীর্ণ জনপদে ব্যাপক ক্ষতি হয়। শুধু হাতিয়া দ্বীপে মারা যায় প্রায় ১২ হাজার মানুষ। এতে হাজার হাজার গবাদি পশু মারা যায় এবং গৃহহীন হয় হাজার হাজার পরিবার। সেই দিনের স্মৃতি ভুলতে পারেনি হাতিয়ার চানন্দী ইউনিয়নের সালাউদ্দিন (৬৫)। তিনি ওই জলোচ্ছ্বাসে ৩১ জনকে হারিয়ে এখনো বেঁচে আছেন এ দ্বীপে। একই স্মৃতি বুকে নিয়ে আপনজনদেরকে খুঁজছে হরনী ইউনিয়নের বাসিন্দা ফাতেমা খাতুন (৬০)।