ভারতের পররাষ্ট্রমন্ত্রী বললেন

পাকিস্তানকে ‘বেনিফিট অব ডাউট’ দিতে প্রস্তুত দিল্লি

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৩৬
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ বলেছেন, আঞ্চলিক শাান্তি আনার স্বার্থে পাকিস্তানকে ‘বেনিফিট অব ডাউট’ দিতে পারে প্রস্তুত দিল্লি। অস্ট্রেলিয়ার একটি পত্রিকার সাথে সাক্ষাত্কারে তিনি একথা বলেছেন। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনাদের গুলিবর্ষনের ঘটনায় নতুন করে সীমান্ত উত্তেজনা শুরু হবার প্রেক্ষিতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এই কথা বললেন। ভারত বরাবরই অভিযোগ করে আসছে কাশ্মীর সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনারা জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছে। তারা নিয়ন্ত্রণরেখা বরাবর কিংবা ভারতীয় অংশে ঢুকে জঙ্গি হামলা চালাচ্ছে। তাছাড়া ২০০৩ সালে যুদ্ধবিরতি চুক্তির পর সীমান্তে পাকিস্তান সর্বাধিকবার চুক্তি লংঘন করেছে বলে দাবি ভারতের। পত্রিকাটির পক্ষ থেকে চির প্রতিদ্বন্দ্বি পাকিস্তানের সঙ্গে ভারতের শান্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলা হলে সালমান খুরশিদ বলেন, ‘আমরা পাকিস্তানের সাথে মাঝে মাঝেই কথা বলি। ব্যক্তিগতভাবে যে উষ্ণতা আমরা পাকিস্তানের নেতাদের নিকট থেকে পাই তা অসাধারণ। কিন্তু মাঠের বাস্তবতা এবং আমাদের বৈঠকের ফলাফল হয় হতাশাজনক।’ তিনি উল্লেখ করেন, পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শান্তি ফিরিয়ে আনতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে অনেক দূরে নিয়ে যাবার ঘোষনা দিয়েছেন। তাই সব সন্দেহকে দূরে ঠেলে দিয়ে আমরা তার কথার সাথে কাজের মিল দেখার অপেক্ষায় আছি।