বিরোধী দলের নেতা-কর্মীরা গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন :জামায়াত

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৬
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান গতকাল সোমবার এক বিবৃতিতে বলেছেন, জুলুম-নিপীড়নের আতঙ্কে বিরোধী দলের নেতা-কর্মীরা নিজের বাসা-বাড়িতে থাকতে পারছেন না। তারা গ্রেফতারের আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন। ‘প্রধানমন্ত্রীত্ব চাই না, শান্তি চাই’—প্রধানমন্ত্রীর এ বক্তব্য জাতির প্রতি নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা ও বাসা-বাড়িতে তল্লাশি চালিয়ে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সরকার’। সত্য কথা লেখা ও প্রচার করার কারণেই ‘সরকার’ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। জাতীয় সংসদ ভেঙ্গে দিয়ে পদত্যাগ করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।