ডিজিটাল ভালবাসা

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২২:৫৯
আগের দিনে ভালবাসাটা ‘অ্যানালগ’ ছিল! ছিল না ফোন, ছিল না মন খুলে ভাব প্রকাশের নির্ধারিত কোনো স্থান। কিন্তু অত্যাধুনিক এই যুগে প্রকৃতির সেই ভালবাসাটা হয়তো নেই! বর্তমান যুগের ভালবাসাটা ডিজিটাল হলেও আবেগের কি কমতি আছে? যুক্তরাষ্ট্রে বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে ভিন্ন একটা ঘটনা ঘটেছে। লি ভের্নন নামের লোকটা একটু রোমান্টিক ধাঁচের। দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলা ভের্নন তার বান্ধবী সোফি শিমোয়েলকে বিয়ের প্রস্তাব দেওয়ার চিন্তা করলেন। কিন্তু সরাসরি বলতে একটু লজ্জাবোধ করলো তার। তাই তিনি একটি হোটেলে ব্যান্ড ও ড্যান্স দল নিয়ে অনুষ্ঠানের আয়োজন করলেন। কিন্তু সোফি এ সম্পর্কে কিছুই জানতেন না। অনুষ্ঠান চলছিল। এমন সময় ভের্নন সোফির সামনে এক হাঁটু গেড়ে পকেট থেকে আংটি বের করে সোফিকে প্রশ্ন করলেন, তুমি কি আমাকে বিয়ে করবে? আর সোফির উত্তর দেওয়ার সঙ্গে মাল্টিমিডিয়া স্ক্রীনে ভেসে উঠলো ‘ইয়েস’। অনুষ্ঠানের অনেকেরই মন্তব্য ছিল, এটাই ডিজিটাল ভালবাসা! -মেট্রো