জেলায় পিকেটারদের পেট্রোলের আগুনে দগ্ধ স্বল্প বেতনের কর্মচারী আব্দুল হাইয়ের (৪৫) অবস্থা শঙ্কাজনক। বর্তমানে তিনি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তার চিকিত্সার ব্যয় বহন করতে গিয়ে চরম হিমশিম খাচ্ছে তার পরিবার। অগ্নিদগ্ধ আব্দুল হাইয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ইতু নামে ১ মেয়ে ও ১ম শ্রেণীর ছাত্র গর্ব নামে ১ ছেলে রয়েছে। পুলিশ ও অগ্নিদগ্ধের পরিবার সূত্রে জানা যায়, ১৮ দলের হরতালের প্রথম দিন গত রবিবার নগরীর আলমনগরের আরডিসিসি মোড় এলাকায় পিকেটাররা তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
