ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার মূল্য সূচক ও লেনদেন কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৯৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস মঙ্গলবারের চেয়ে ৪৪ কোটি ৫৭ লাখ টাকা কম।
ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৮২ পয়েন্ট কমে ৫২৮৬ দশমিক ৭২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে ১৮৬০ দশমিক ৬০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক সাড়ে ৩ পয়েন্ট কমে ১২২২ দশমিক ৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোমপানির মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮ টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো—কেপিসিএল, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, ইফাদ অটোস, সায়হাম কটন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক লি., ওয়েস্টার্ন মেরিন, কাট্টলি টেক্সটাইল ও প্যারামাউন্ট টেক্সটাইল।
দর বৃদ্ধির শীর্ষে ছিল এমএল ডাইং, আইটিসি, সায়হাম টেক্স, মুন্নু স্টাফলার, গ্ল্যাস্কোস্মিথ ক্লাইন, ন্যাশনাল টি কোং, গ্লোবাল হেভি কেমিক্যাল, ইন্দোবাংলা ফার্মা, ফারইস্ট নিটিং ও আমরা টেকনোলজি। অন্যদিকে দর কমার শীর্ষে ছিল— আল-হাজ্বটেক্স, স্কয়ার টেক্স, কেপিসিএল, অ্যাম্বী ফার্মা, জাহিন স্পিনিং, লিব্রা ইনফিউশন, স্কয়ার ফার্মা, ইস্টার্ন লুব্রিকেন্টস, ফিনিক্স ইন্সু. ও পিপলস ইন্সু.।
অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৮৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার দর।
