শেখ হাসিনা রংপুর-৬ আসনের জন্য আবেদনপত্র ক্রয় করলেন

আপডেট : ১১ নভেম্বর ২০১৩, ২৩:০০
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে রংপুর-৬ আসনেও প্রার্থী হচ্ছেন। গতকাল সোমবার এ আসনের জন্য তার দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করা হয়েছে। আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান দলীয় সভানেত্রীর পক্ষে এ আবেদনপত্র ক্রয় করেন। গত রবিবার উদ্বোধনী দিনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে গোপালগঞ্জ-৩ আসনে (টুঙ্গিপাড়া-কোটালিপাড়া) দলীয় মনোনয়নের আবেদনপত্র ক্রয় করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।