সকাল বেলা

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৬
হেমন্তেরই সকাল বেলা শিশির ভেজা ঘাসে রঙ বে-রঙের মিষ্টি ফুলের গন্ধ ভেসে আসে। মাঠে মাঠে ছড়িয়ে আছে পাকা সোনার ধান আনন্দে তাই কণ্ঠে শুনি কিষাণ বধূর গান। ধানের আঁটি মাথায় বয়ে আনে যেযার ঘরে নতুন স্বপ্ন বুকে নিয়ে গোলায় ফসল ভরে। চাল কোটা, চিড়া কোটার পড়ে গেছে ধূম খুশির জোয়ার বইছে যেন নেইকো কারো ঘুম। হেমন্তের এই উত্সবে তাই সবার আছে সুখ বাংলাদেশের ঘরে ঘরে আশায় বাঁধে বুক।