শিশির ভেজা ধানের খেতে স্নিগ্ধ হাওয়ার কাঁপন ঝিরিঝিরি হেমন্তে হয় নবান্ন উদযাপন। দোয়েল-শালিক-চড়ুইপাখির কিচিরমিচির সুরে ভালো লাগার ঢেউটি জাগায় বুকের অন্তপুরে। সুখের আমেজ যায় ছড়িয়ে হেমন্ত যেই আসে এমন অরূপ রূপ-মাধুরি কে-না ভালবাসে!