আমন ধানে ভরছে উঠান কী যে দারুণ গন্ধ গাঁয়ের চাষীর মধুর হাসি এলো নতুন ছন্দ। কিচির-মিচির পাখির ডাকে উঠলো ভরে হেমন্ত পাড়া-পল্লী নবান্নেতে খুশি হূদি-মন তো শিশির মাখা সবুজ ঘাসে সূর্যের আলো জ্বলন্ত ক্ষেতের শোভা কী অপরূপ টইটম্বুর ফলন্ত।