বইছে বাতাস কাঁপছে তরু
দুলছে শাখে ফুলগুলি
পাতার ফাঁকে লেজ নাচিয়ে
নাচছে পাখি বুলবুলি।
চারপাশে কি সুরের আমেজ
মুগ্ধ করে সবার প্রাণ,
হিমেল হাওয়া ছড়ায় মাঠে
পাকা ধানের কি যে ঘ্রাণ।
শিশির মাখা সবুজ পাতায়
ভোরের আলো যায় হেসে
হেমন্তেরই উত্সবে আজ
আনন্দে দেশ যায় ভেসে।