সোনারঙা ধান মাদুরে ভরে আছে হিমেল মাঠ
কাস্তে হাতে ব্যস্ত চাষি বাঁধছে আঁটি পরিপাট।
বিল-বাওরে বোঝাই ধানে মাঝি বাইছে সুখের নাও
নতুন ধানের নবান্ন সুখ হুল্লোড়ে সব ভরছে গাঁও।
গাছে গাছে কচিপাতা মন রাঙাচ্ছে নিজ ঢঙে—
বিলটি জুড়ে শাপলা শালুক পদ্ম ফুটছে ইস রঙে!
খেজুর গাছটা ঝুড়ে গাছি নামাচ্ছে রস ঠিক ধারা
তাই ভেবে সব খোকাখুকি আনন্দেতে দিকহারা।
রূপের অন্ত নেই, হেমন্ত তাই আঁকিয়ে আঁকছে ছবি
নিসর্গ গান মনে বেঁধে পদ্য লিখে রাখছে কবি।
