উত্সবে

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৭
রাজধানী এই শহরটাতে পাই না খুঁজে হেমন্ত, ইচ্ছে জাগে গাঁয়ে যাবার কে দেবে ভাই নেমন্ত? ছোট্টবেলা এক বিকেলে দাদুর সাথে করে— গিয়েছিলাম নিজের গাঁয়ে নবান্ন উত্সবে। নানা সাধের পিঠে-পায়েস উত্সবে খাচ্ছিলাম— এমন মজার আনন্দ এই শহরটায় না পাচ্ছিলাম। ষড়ঋতুর নিয়ম দেখে আর বসে না মন দাদুর মতো দেয় না কেউ একটু নিমন্ত্রণ।