হেমন্ত এলো ধান কাটায়, সবুজ শ্যামল গাঁয় নিমন্ত্রণ পেলো কুটুমেরা, হিমেল হিমেল বায়। হেমন্ত আসে গীতি-সুবাস ধানের মাঠে হায়— উত্সবে মাতে কিষাণ-চাষী মায়ার গানটি গায়। ঢাক বাজে ঢোলক বাজে মাল্লা-মাঝি নায়, ডাকছে নরুণ-দোয়েল পাখি হিজল ডালের ছায়।