হেমন্তে ওই বইছে হাওয়া পাকা ধানের গন্ধ নিয়ে,
চাষির প্রাণের সুখের গানের অপূর্ব সুর ছন্দ নিয়ে।
ধান কেটে ওই বাঁধছে আঁটি মাথায় নিয়ে ফিরছে বাড়ি,
কিংবা মাটির সড়ক দিয়ে ধান নিয়ে যায় গরুর গাড়ি।
ওই দেখা যায় ধান কুড়ানির দল নেমেছে ক্ষেতে ক্ষেতে,
ধান কুড়িয়ে ভরছে ডালা খুব আনন্দে উঠছে মেতে।