কার্তিক আর অঘ্রাণে হেমন্ত এলে
মিষ্টি রোদ কে যেন গায়ে দেয় ঢেলে।
ঘুম থেকে উঠে যেই আমি যাই মাঠে
দেখি কেউ গায় গান কেউ ধান কাটে।
কৃষাণীর মুখ জুড়ে লেগে রয় হাসি
সারা রাত চাঁদ-তারা থাকে ঠিক ভাসি।
চর জাগে নদ-নদী হাওরের বুকে—
গ্রাম-বাংলা খুশি হয় নবান্নের সুখে।