হেমন্ত আসে এই বাংলার বুকে,— সোনা ছড়া হাসি হেসে অনাবিল সুখে। মাঠে মাঠে দোলে বায় পাকা সোনা ধান, সেই ছবি দেখে ভরে কৃষাণের প্রাণ। নবান্নে ধূম পড়ে পল্লীর ঘরে— জারি-সারি গায় সবে সারা রাত ধরে।