চিঠি

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৭:৫৯
বুবুর জন্য লিখছি চিঠি লিখছি বসে বসে, আকাশ থেকে হাজার তারা পড়লো দেখি খসে। নতুন ধানের সোনার ফসল দুলছে মাঠে মাঠে, জল আনতে ময়নাবুবু যাচ্ছে পুকুর ঘাটে। হেমন্ত আজ হরিত্ শাখায় কালকে খুকুর বিয়ে খবর পেয়ে আসলো ছুটে ময়নাপাখি-টিয়ে। ধুম পড়েছে পাড়ায় পাড়ায় নেইকো চোখে ঘুম, বুবুমনি খুকুর মুখে আঁকলো রাঙা চুম।