তুই

আপডেট : ১২ নভেম্বর ২০১৩, ১৮:০০
সদস্য নম্বর-১৭ হেমন্ত তুই এলি কবে নীরব ধূসর পায়ে, কুয়াশা ঢাকা শিউলি ঝরা সবুজ পথের বাঁয়ে। প্রকৃতির তুই ধানকন্যে আনলি নতুন ধান, নেই রূপের বাজার-সাজ করিস শুধু দান। নবান্নতে মাতল সবাই দুঃখ সকল ভুলে সোনালি সুখ ছড়িয়ে দিলি মনের দুয়ার খুলে।